1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

রাজশাহীতে ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষন প্রকল্পের উদ্বোধন

জাহিদ হাসান সাব্বির, রাজশাহী
  • প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

রাজশাহীতে ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষন প্রকল্পের উদ্বোধন
রাজশাহীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে “আত্ম ও সামাজিক উন্নয়ন মহিলা কল্যাণ” সংস্থার পরিচালনায় ৩ মাসব্যাপী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর কুমারপাড়া বোয়ালিয়া থানা মোড় এলাকায় সংস্থাটির কার্যালয়ে প্রকল্পটির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন।
এসময় কাউন্সিলর টেকন বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির এই সময়ে প্রতিটি মানুষেরই উচিত কম্পিউটার সম্পর্কে বেসিক জ্ঞান লাভ করা। কর্মক্ষেত্র ছাড়াও নিজের দক্ষতা বাড়তে কম্পিউটার প্রশিক্ষনের বিকল্প নেই। আমি মনে করি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয় এবং আত্ম ও সামাজিক উন্নয়ন মহিলা কল্যাণ সংস্থা যে উদ্দ্যেগটি নিয়েছে বিনামূল্যে দরিদ্র তরুনীদের মাঝে আইটি জ্ঞান পৌছে দেওয়া তা আসলেই প্রশংসার দাবী রাখে। আমি তাদের এই প্রশিক্ষন কর্মসূচীর সফলতা কামনা করছি এবং আগামীতে আমিও সংস্থার গুলোর সাথে এক হয়ে এ সংক্রান্ত প্রশিক্ষন দেওয়ার বিষয়ে সহযোগীতা করবো।
তিনি বলেন, প্রকল্পটিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা এখান থেকে প্রমিক্ষন নিয়ে আপনারা দক্ষ মানবসম্পদে পরিনত হবেন এবং সুন্দর একটি জীবন গড়বেন বলে আমি মনে করি। আমি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করছি।
প্রশিক্ষন প্রকল্পটির ত্বাবধায়ক ও আত্ম ও সামাজিক উন্নয়ন মহিলা কল্যাণ সংস্থার সভাপতি শুকলা সরকার জানান, “দক্ষতা বাড়ান, ফ্রি প্রশিক্ষন নিন” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী সিটি কর্পোরেশন অঞ্চলের পদ্মা নদী তীরবর্তী অতি দরিদ্র শিক্ষিত নারীদের এই কম্পিউটার প্রশিক্ষণটি প্রদান করা হবে। আগামী ৫জুন থেকে শুরু হতে যাওয়া এই প্রশিক্ষন চলবে পরবর্তী ৩মাস। এই প্রশিক্ষনের মধ্যদিয়ে তরুনীরা কম্পিউটারের বেসিক জ্ঞান লাভ করবে এবং পরবর্তীতে তা নিজের কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারবে।
তিনি আরো জানান, প্রথম ধাপে ৫০জন শিক্ষার্থী ৫টি ব্যাচে সপ্তাহে ৬দিনকরে দক্ষ ট্রেইনারদের তত্বাবধানে প্রশিক্ষনটি গ্রহন করবে। প্রকল্প শেষে মেধাক্রম অনুযায়ী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয় এবং আত্ম ও সামাজিক উন্নয়ন মহিলা কল্যাণ সংস্থার যৌথ সার্টিফিকেট প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ওর্য়াকাস পার্টির সাধারণ সম্পাদক ও আসাউস সংস্থার কর্ণধার দেবাশীষ প্রামাণিক দেবু, প্রকল্পটির সংশ্লিষ্ট বিভিন্ন কোর্ষের ট্রেইনার ও প্রশিক্ষনার্থী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট