1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

৮৪২ বোতল ফেন্সিডিল এর বিশাল চালানসহ ০৩ (তিন) জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

জসিনুর রহমান, নিলফামারী
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার জলঢাকা থানাধীন শেখমারী ইউনিয়নের অন্তর্গত মনিগঞ্জ গ্রামস্থ ধৃত আসামী মোঃ জিয়ারুল হক এর বসতবাড়ীর পূর্ব দুয়ারী আধা পাঁকা বসত ঘরের ভেতর অদ্য ৩০ মে ২০২৪ খ্রিঃ সকাল ০৬.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ৮৪২ (আটশত বিয়াল্লিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ হাসানুর রহমান (২১), পিতা-মফেল উদ্দিন, ২। মোঃ জিয়ারুল হক (৩৩), পিতা-মফেল উদ্দিন, উভয় সাং-মনিগঞ্জ, থানা-জলঢাকা, জেলা-নীলফামারী, ৩। মোঃ আব্দুল মালেক (২০), পিতা-মোঃ ছবিদুল ইসলাম, সাং-শৈলমারী, থানা-জলঢাকা, জেলা-নীলফামারী দের গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামীগণ জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত এবং বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী দেশ হতে পাচার করে নীলফামারী জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। ধৃত আসামীদের বিরুদ্ধে নীলফামারী জেলার জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু পূর্বক আসামীদের কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট