1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

ঠাকুরগাঁওয়ে নির্বাচনোত্তর প্রেক্ষিত ও উত্তরণ সম্ভাবনা নিয়ে সংবাদ সম্মেলন

মোঃ সুজন, ঠাকুরগাঁও
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন ২০২৪ এর ঠাকুরগাঁওয়ে নির্বাচনোত্তর- পূর্ব সময়কালীন প্রেক্ষিত- সংকট ও উত্তরণ সম্ভাবনা বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সদ্য সমাপ্ত নির্বাচনে ঠাকুরগাঁও সদরে অংশগ্রহণকারী কাপ পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্র নেতা কামরুল হাসান খোকন এর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচনেরপরাজিত প্রার্থী কামরুল হাসান খোকন বলেন, বিগত ২১ মে ২৪ তারিখ ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কতিপয় মেরু-করনের ভিত্তিতে। দীর্ঘ সময় ধরে জেঁকে বসা জনবিচ্ছিন্ন নেতৃত্বের বিরুদ্ধে সর্ব পর্যায়ের জনগণের সীমাহীন ক্ষোভ এবং এর প্রেক্ষিতে জনগনের ভোট বিমুখতা ও ধর্মীয় মেরু-করনের প্রতিচ্ছবি লক্ষ্য করা যায় এ নির্বাচনে। এ নির্বাচনে বিশেষ প্রার্থীদ্বয় একজন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি, অপর জন সাধারন সম্পাদক। দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায় উভয় প্রার্থীই নেতা কর্মীদের নিজ নিজ পক্ষে নির্বাচনী কাজে সম্পৃক্ত করার জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগ করেন। এতে একটি সুসংগঠিত বড় রাজনৈতিক দলের দুভাগ হয়ে যাবার বিষয়টি জনসম্মুখে এনে দিয়েছে। সাবেক এ ছাত্র নেতা সংবাদ সম্মেলনে সদ্য সমাপ্ত এ নির্বাচনের আরো নানা দিক এবং আগামীতে নির্বাচনী প্রতিবন্ধকতা ও উত্তরণ সম্ভাবনা বিষয়ে কথা বলেন।

এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ও সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট