1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি

নিয়ামতপুরে বিতর্ক প্রতিযোগিতা

এম,এ,মান্নান, নিয়ামতপুর, নওগাঁ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মে) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ।

তিনি বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে দেশপ্রেমী নাগরিক গড়ে তুলতে হবে। নীতি-নৈতিকতা বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। বই পড়ায় মনোযোগী হতে হবে।নিয়ামতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা দুর্নীতি কমিশনের সমন্বিত সহকারী পরিচালক তানভীর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, নিয়ামতপুর সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আমিনুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট