1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

ফরিদপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর
  • প্রকাশিত: সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। একই উপজেলায় টগরবন্দ ইউনিয়নে পানাইল গ্রামে আকলিমা বেগম (২৬) ২৭ মে রাতে এ আত্মহত্যা ঘটনা ঘটে। নিহত স্বজনদের দাবী এটি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা। খবর পেয়ে থানা পুলিশ আকলিমা বেগম (২৬) নামে এক গৃহবধূর লাশ তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে । পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। সোমবার সকালে লাশ উদ্ধার করা হয়।

আকলিমা বেগম একই উপজেলার পৌর সভার ৫ নং ওয়ার্ড ইছাপাশা গ্রামের মৃত শুকুর মোল্লার মেয়ে। ১৪ মাস আগে আকলিমা বেগমের পানাইল গ্রামে বিসু শেখের ছেলে ইসমাইল শেখের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে কোন সন্তান ছিল না।

আকলিমার বড় ভাই হাফিজ মোল্লার অভিযোগ, যৌতুকের জন্য স্বামী ইসমাইল শেখ ও শ্বশুরবাড়ির অন্যান্য লোকজন আকলিমাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে যৌতুক দিয়েছি। কয়েক বার সালিশ ও হয়েছে। কিছু দিন আগে ৫০ হাজার টাকা ইসমাইল ও তার মায়ের কাছে দিয়েছি।আবারও মোটা অঙ্কের যৌতুকের টাকার জন্য চাপ দেয় এবং আমার বোন অস্বীকৃতি জানালে আবার শুরু হয় নির্যাতন আজ মেরেই ফেললো। এ ঘটনায় আইনগত সহযোগিতা দাবি করি।

এঘটনায় সাংবাদিকগণ বিসু শেখের বাড়িতে গেলে ইসমাইল শেখসহ কাউকে বাড়িতে পাওয়া যায়নি।পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, স্বামীর সাথে আকলিমার কথা কাটাকাটির অভিমানে আত্মহত্যা করেছে।

এবিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সেলিম রেজা সাংবাদিক দের জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট