1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

প্রধান বিচারপতিকে নীলফামারীতে সম্মাননা জানিয়েছে পুলিশ প্রশাসন

জিসানুর রহমান, নীলফামারী
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান তাঁর নীলফামারী সফরকালে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা লাভ করেছেন।

গতকাল বৃহস্পতিবার (২৩ মে ২০২৪) প্রধান বিচারপতি নীলফামারীর সার্কিট হাউসে অবস্থানকালে জেলা পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সববুর তাঁকে ফুলের তোড়া ও একটি স্মারক উপহার প্রদান করেন। একই সাথে নীলফামারী জেলা পুলিশ বাহিনীর একটি বিশেষ দল প্রধান বিচারপতিকে গার্ড অব অনার প্রদান করে।

সূত্র মারফত জানা গেছে, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নীলফামারীর বিভিন্ন স্থান পরিদর্শন ও আদালতগুলোর কার্যক্রম পরিদর্শন করবেন। জেলা কারাগারসহ বিভিন্ন আইনি প্রতিষ্ঠানের পরিস্থিতি নিরীক্ষণ করার পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করবেন তিনি।

উল্লেখ্য, প্রথমবারের মত এক প্রধান বিচারপতি নীলফামারী জেলায় এসেছেন। এ জন্য বিভিন্ন মহল থেকে তাঁর সফর সার্থক হওয়ার আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট