1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পায়রা-কুয়াকাটায় নীল অর্থনীতির আওতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়বে সরকার: সংসদে প্রধানমন্ত্রী পটুয়াখালী বিএনপিতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী ৮ নেত্রী কুয়াকাটা সৈকতে ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, পরিবেশগত উদ্বেগ বাড়ছে বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ দুমকিতে ঘোড়দৌড় প্রতিযোগিতায় ফিরে এলো হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য গলাচিপায় জমি বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত আরেক চাচাতো ভাই মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ৬টি অবৈধ বেহুন্দি জাল ও ট্রলিং বোট জব্দ ভোলায় জিজেইউএসের অত্যাধুনিক এগ্রো ফুড ফ্যাক্টরির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর ভোলায় ডিবির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক মনপুরায় দুই সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, বাধা দিতে গিয়ে পিতা কুপিয়ে জখম; প্রধান আসামি গ্রেপ্তার

8সাভারে র‍্যাবের অভিযানে নারী মাদক কারবারি সহ গ্রেপ্তার-৫

সোহাগ হাওলাদার, সাভার,ঢাকা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে র‍্যাবের অভিযানে নারীসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ১৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে বুধবার (২২মে) সাভার মডেল থানাধীন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বরগুনা জেলার বাসিন্দা মোঃ জসিম ওরফে পান্না (৩৫), মোঃ কবির মিয়া (২৪) ও মোঃ সাদ্দাম (২৬) এবং পটুয়াখালি জেলার বাসিন্দা মোঃ খোকন মৃধা (৩৮) ও তাসলিমা বেগম (৩৪) । তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট