1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

উলিপুর উপজেলা পরিষদ নির্বাচন: সাজু, সাঈদ ও মতি শিউলি জয়ী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে ৩৫ হাজার ৩৮০ ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ সাজাদুর রহমান তালুকদার সাজু। ভাইস চেয়ারম্যান পদে মোঃ আবু সাঈদ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মতি শিউলি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে।বিকেল থেকে গণনা শুরু করে রাত ১২ টার দিকে বেসরকারিভাবে ফল প্রকাশ করা হয়।

উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৫১ টি কেন্দ্রের ৮৭১ টি বুথে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে উলিপুর উপজেলা পরিষদ নির্বাচন।

এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩৫ হাজার ৩৮০ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ সাজাদুর রহমান তালুকদার সাজু। তিনি (আনারস) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫০ হাজার ৪৬৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন ১৫ হাজার ৮৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ আবু সাঈদ সরকার। তিনি (টিয়া পাখি) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ হাজার ৩৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  মোঃ আজাহার আলী সরকার রাজা (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন ২৮ হাজার ৪২১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, জেলা আওয়ামী লীগ সদস্য মতি শিউলি। তিনি কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৮৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুশতারী রহমান চন্দনা (ফুটবল) প্রতীক পেয়েছেন ২৫ হাজার ৯৩০ ভোট।

নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৭৮০ জন। পুরুষ ১ লাখ ৭৫ হাজার ১৩ জন  ও নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৭৬৭ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট