1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সালাহ উদ্দিন খান সেলিম বিজয়ী

অরবিন্দ পোদ্দার, নলছিটি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদ নির্বাচনে মটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. সালাহ উদ্দিন খান সেলিম। তার প্রাপ্ত ভোট ২৩ হাজার ৯৩৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকে তছলিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৬ হাজার ৭৮৪ ভোট। এছাড়া জি.কে মোস্তাফিজুর রহমান দোয়ত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ২৬৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মনিরুজ্জামান মনির। তিনি পেয়েছেন ২২ হাজার ২৮৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি তালা প্রতীক নিয়ে বদরুল আলম পেয়েছেন ১৩ হাজার ৪৩৯ ভোট। এছাড়া চশমা প্রতীক নিয়ে জেএম হাতেম পেয়েছেন ৭ হাজার ২৭২ ভোট, মো: হানিফ হাওলাদার টিয়া পাখি প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫৮৭ ভোট, শরীফ মিজানুর রহমান লালন টিওবয়েল প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩০৯ ভোট, মো: মফিজুর রহমান শাহিন মাইক প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ২৪ ভোট।

অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আয়শা আক্তার রিনা। তিনি পেয়েছেন ২৪ হাজার ৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রজাপতি প্রতীক নিয়ে মোর্শেদা বেগম পেয়েছেন ১৪ হাজার ২২ ভোট, জাকিয়া খাতুন সীমা ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৩৪৪ ভোট, দিলরুবা মাহমুদ হাস প্রতিক নিয়ে পেয়েছেন ৭ হাজার ২১৫ ভোট, নাছিমা আক্তার পদ্দফুল প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭৩৩ ভোট।

মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট