1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

সাতক্ষীরায় টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কয়েকটি এলাকায় রবিবার (১৯ মে) বিকেলে আকস্মিক একটি টর্নেডো আঘাত হানে। এতে উক্ত এলাকার প্রায় একশতাধিক টিনশেড ও কাঁচা ঘর বিধ্বস্ত হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ পাঁচ নদীর মোহনার দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে। এসময় প্রচুর বৃষ্টিপাতও শুরু হয়। মুহূর্তেই কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী, পূর্ব কৈখালী ও জয়াখালী এলাকার শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, ঘটনার পর তারা উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিষয়টি অবহিত করেছেন। পরে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান সাঈদ উজ-জামান সাঈদ ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা চেয়ারম্যান সাঈদ উজ-জামান বলেন, “ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা করবো।”

সুস্থ সংবাদ পাওয়া গেছে যে, এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে কেউ হতাহত হয়নি। তবে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দ্রুত ত্রাণ সহায়তা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট