1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্লাটিনাম’ গ্রেডে লিড সার্টিফিকেট পেলো নিপা গ্রুপের ২ সহ প্রতিষ্ঠান

তরীক শিবলী, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী সিআইপি প্রতিষ্ঠিত নিপা গ্রুপের সহ প্রতিষ্ঠান কেসি জ্যাকেট ওয়্যার কোম্পানি ও কে সি বটম এন্ড শার্ট ওয়্যার কোম্পানিকে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে ‘প্লাটিনাম’ গ্রেডে লিড (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন) সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে ইউএসজিবিসি প্রতিনিধি দলের সমন্বয়ক শান্তনু কুমার দত্ত নিপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী সিআইপির হাতে এ সার্টিফিকেট তুলে দেন।

লিড সার্টিফাইড পোশাক কারখানা বলতে বোঝায়, ওই কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হয়েছে এবং উৎপাদন কার্যক্রমে তুলনামূলক কম কার্বন নিঃসরণ করছে। এ দুটি প্রতিষ্ঠান রাজধানীর দক্ষিণখান ও উত্তরখানে অবস্থিত।

‘প্লাটিনাম’ গ্রেডে লিড সার্টিফিকেট অর্জনের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে নিপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী বলেন, ‘এটি আমার জন্য এক বিশাল অর্জন ও একই সঙ্গে গর্বেরও বিষয়। আমার প্রতিষ্ঠিত কোম্পানীগুলো পোশাকের গুণগত মান প্রতিনিয়ত উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে। আশাকরি নিপা গ্রুপের সহ প্রতিষ্ঠান কেসি জ্যাকেট ওয়্যার কোম্পানি ও কে সি বটম এন্ড শার্ট ওয়্যার কোম্পানি দেশের সম্মান বৃদ্ধিতে আরও যত্নশীল হবে। সেই সঙ্গে বাংলাদেশের পোশাক রপ্তানিখাতে আরও অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট