1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে। ‘এথিক্স এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ (ইইএসডি) এর আয়োজনে ১৮ মে, ২০২৪ রাজধানীর আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি সেমিনার হলের এই অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
তারা বলেন, পরিবেশগত মূল্যবোধ ও নৈতিকতা চর্চার ভিতর দিয়ে প্রাণ-প্রকৃতি ও বৈচিত্র্যতা সুরক্ষিত থাকবে এবং প্রাকৃতিক পরিবেশ বিকশিত হবে। অন্যদিকে, পরিবেশ নৈতিকতা চর্চা এবং পরিবেশ সুরক্ষায় নৈতিক মূল্যবোধ প্রজন্মের ভিতর জাগ্রত না হলে, পরিবেশের মূল্যবান উপাদানগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রিসার্চ সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এর পরিচালক লেখক ও গবেষক পাভেল পার্থ। প্রবন্ধে তিনি উল্লেখ করেন, মানুষ ও পরিবেশের ভিতর সম্পর্কের ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ নিয়ে আলাপ করেন পরিবেশ নীতিবিদরা। পরিবেশগত ক্ষয়ের কারণে সহজলভ্য প্রাকৃতিক সম্পদগুলো ক্রমান্বয়ে দুর্লভ হয়ে উঠে এবং প্রাণীকূলের বেঁচে থাকাকে সংকটে ফেলে দেয়। পরিবেশগত এই ক্ষয়রোধ করার জন্য আমাদের দায়-দায়িত্ব আছে।
সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান এর সভাপতিত্বে মূল প্রবন্ধের উপর আলোচনা করেন  বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) এর সহ-সম্পাদক মিহির বিশ^াস, ঢাকা বিশ^বিদ্যালয়ের আইইআর-এর  অধ্যাপক ড. মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক প্রফেসর আফসান চৌধুরী, আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক মো. সাজেদুল কাইয়ুম দুলাল।
সেমিনার শেষে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পূর্বে অনুষ্ঠিত কুইজ ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠিত এথিক্স এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইইএসডি) প্রতিষ্ঠানটি নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহায়তায় দেশের শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা গঠনে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট