1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর

ঢাকা-১৮ আসনকে স্মার্ট আসন হিসেবে গড়তে কাজ করে যাচ্ছি: খসরু চৌধুরী এমপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী সিআইপি বলেছেন, রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন হলো ঢাকা-১৮ আসন। এখানে আপনারা অনেক অসুবিধায় ছিলেন। আপনারা অনেক নাগরিক সেবা থেকে বঞ্চিত ছিলেন। আমি আপনাদের অসুবিধা দূর করতে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ সব সমস্যা দূর করে ঢাকা-১৮ কে স্মার্ট আসন হিসেবে বাংলাদেশের মডেল তৈরি করবো।

শনিবার বিকালে উত্তরখানের কাঁচকুড়া শিক্ষা কমপ্লেক্সে ৪৪ নং ওয়ার্ডে বসবাসরত আওয়ামী লীগ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য সুধীজনদের নিয়ে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খসরু চৌধুরী এমপি বলেন, আমি চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু করার। আমি চাই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করতে। বিদ্যুৎ ও গ্যাস যাতে আপনারা ঠিকঠাকভাবে পান। আপনাদের যত সমস্যা আছে, সব যাতে দূর হয় তার জন্য আমি কাজ করছি।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়বো। আমরা দেশের দারিদ্র দূর করতে চাই এবং নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে চাই। দেশের প্রতিটি নাগরিক যাতে উন্নত ও সমৃদ্ধ জীবন পায় তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

মো. খসরু চৌধুরী বলেন, আমি সর্বাধিক অগ্রাধিকারের ভিত্তিতে সকল সমস্যার সমাধান করে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় পূর্বক টেকসই পরিবর্তন নিশ্চিত করতে কাজ করছি। ঢাকা-১৮ আসন জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এখানে কোন সন্ত্রাস, চাঁদাবাজের ঠাই নেই। আমি ঢাকা-১৮ কে সব আসনের মধ্যে সেরা ও স্মার্ট আসন করার প্রয়াস নিয়ে এগিয়ে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য কাজী সালাউদ্দিন পিন্টু, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন, উত্তরখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন, ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট