1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল

বদলগাছীতে ৫০% ভর্তুকি মূল্যে ধান কাটা মাড়াই যন্ত্র বিতরণ

মোঃ সারোয়ার হোসেন অপু, বদলগাছী, নওগাঁর
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

নওগাঁর বদলগাছীতে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ধান কাটা-মাড়াই যন্ত্র কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বদলগাছী এর উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৮ নওগাঁ-৩- (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। উপজেলা নির্বাহী অফিসার অ:দা: মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবার ফারহান।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আবু খালেদ বুলু, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবিউল অনলাইন কম্পিউটার সেন্টার এ-র পরিচালক মোঃ রবিউল আউয়াল, উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহঃ সভাপতি এস এম মুনিরুল ইসলাম সাজু, কীটনাশক ব্যবসায়ী আহসান হাবীব উজ্জ্বল, গোলাম কিবরিয়া পলাশ মাষ্টার সহ প্রমুখ।
শেষে সদর ইউনিয়নের পূর্বখাপুর গ্রামের ছামিউল আলম, আধাইপুর ইউনিয়নের মুক্তিনগর গ্রামের গৌর চন্দ্র বর্মনের হাতে ধান কাটা মাড়াই যন্ত্র কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট