1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে অতিরিক্ত তাপে ঔষধের মান নষ্টের আশঙ্কা

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর তীব্র দাবদাহে ঔষধের সঠিক মান সংরক্ষণে নতুন সংকট দেখা দিয়েছে। অধিকাংশ ঔষধের প্যাকেটে থাকা নির্দেশনা মতে ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণের কথা থাকলেও সাম্প্রতিক সময়ে তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে। জেলার অধিকাংশ ফার্মেসীতেই এ রকম উচ্চ তাপমাত্রায় ঔষধ সংরক্ষিত হচ্ছে।

এতে করে শিশু ও নবজাতকদের জন্য ব্যবহৃত এন্টিবায়োটিক যেমন সেফ-৩, ফেক্সো এবং ফাইটোমেনাডিওনসহ বিভিন্ন জীবনরক্ষাকারী ঔষধের গুণগত মান নষ্টের আশঙ্কা বেড়ে গেছে। সচেতন মহল আশঙ্কা করছে, দীর্ঘদিন অতিরিক্ত তাপে ঔষধ সংরক্ষণের ফলে রোগীদের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে পারে।

এ বিষয়ে পটুয়াখালীবাসী আবুল কালাম আজাদ বলেন, “আমরা এখন শুধু ভাবছি না ঔষধটা ভেজাল কিনা, বরং আরও ভাবতে হচ্ছে ঔষধটি কীভাবে সংরক্ষণ করা হয়েছে।” তিনি বলেন, “সরকারি-বেসরকারি উদ্যোগে প্রচারণা ও কঠোর নির্দেশনা প্রয়োজন।”

অন্যদিকে, পটুয়াখালী সিভিল সার্জন ডা. এ এস এম কবির হাসান বলেন, “সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণের ব্যবস্থা না থাকলে মানুষের স্বাস্থ্যে নতুন সংকট দেখা দিতে পারে।”

পটুয়াখালী ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সৈয়দ কামরুল ইসলাম জানান, এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর ইতোমধ্যে নির্দেশনা জারি করেছে। তিনি বলেন, “ফার্মেসীগুলোতে যেন তাপমাত্রা পরিমাপকযন্ত্র থাকে এবং যারা পারেন তারা এসি লাগান। যারা পারছেন না তারা ফ্যান ও ভেন্টিলেশন ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট