1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বলী খেলায় যৌথভাবে চ্যাম্পিয়ন তিনজন

নুরুল ইসলাম( টুকু), খাগড়াছড়ি
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজিত বলী খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে নারী বলীসহ ৩৬ জন বলী খেলোয়াড় অংশগ্রহণ নেন।

শুক্রবার (১৭ মে) বিকাল সাড়ে ৪টায় মর্মসিংহ ত্রিপুরা’র সভাপতিত্বে বলী খেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।

ঐতিহ্যবাহী খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত বলী খেলা দেখতে হাজার হাজার মানুষ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল খেলায় কেউ কাউকে হারাতে না পারায় কুমিল্লার শাহজালাল বলি ও খাগড়াছড়ির সুমন বলী এবং সৃজন বলীকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপসহ গ্রুপ পর্বের বিজয়ীদের মাঝে মেডেল এবং ট্রফি বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর প্রমুখ।

কুমিল্লার শাহজালাল বলি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় ১১৪তম আসরের চ্যাম্পিয়ন হয়েছিলেন। এছাড়াও সৃজন বলি বর্তমানে পার্বত্য চট্টগ্রামের শ্রেষ্ঠ বলী। তিনি রাঙ্গামাটিতে অনুষ্ঠিত পার্বত্য অঞ্চল বলি খেলায় পরপর দু’বার চ্যাম্পিয়ন হয়েছেন এবং সুমন বলীও বর্তমানে তরুণ বলী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট