1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু

বিএসসি পাসের মর্যাদা চান ডিপ্লোমা প্রকৌশলীরা

মো: জাহিদ হাসান সাব্বির, রাজশাহী
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

রাজশাহীতে সংবাদ সম্মেলন করে ডিপ্লোমা প্রকৌশলীরা দ্রুত তাদের বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি),রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার (১৬ মে) বিকালে সংগঠনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। দাবি বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেন।

ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের এ দাবির প্রেক্ষিতে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে মতামত ও সুপারিশ দেওয়ার জন্য ১০ সদস্যের একটি জাতীয় কমিটি গঠিত হয়েছে। গত ১৫ এপ্রিল বিষয়টি প্রকাশ পাওয়ার পর এর সমালোচনা করছে বিএসসি প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইডিইবির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের যুগোপযোগী সিদ্ধান্তের পর উচ্চ সুবিধাভোগী ও স্বার্থবাদী ডিগ্রি প্রকৌশলী এবং তাদের সংগঠনের পক্ষে মারাত্মকভাবে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে তারা “কান্ডজ্ঞানহীন উদ্ভট ও মুর্খদের কাজ” বলে মন্তব্য করেছেন। তারা ডিপ্লোমা প্রকৌশলী ও এই শিক্ষাকে জাতির কাছে হেয় করেছেন, অসম্মান ও অপমান করেছেন। তারা পরশ্রীকাতরতা ও হীনমন্যতার প্রকাশ ঘটিয়েছেন।’

সংবাদ সম্মেলন থেকে আইইবির এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে দাবি আদায়ে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এরমধ্যে প্রতিবাদ সমাবেশ, শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি রয়েছে। ১৮ মে থেকে ৩০ মে পর্যন্ত কর্মসূচি পালিত হবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আইডিইবির রাজশাহীর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সাইদ আহমেদ সানি। উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ আবু বাশির প্রকৌশলী মোঃ মশিউর রহমান, প্রকৌশলী মোঃ শাহিনুল হক, প্রকৌশলী মোঃ আহসান হবিব, প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন, প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, প্রকৌশলী আব্দুল গফুর সহ অনান্য সদস্য প্রকৌশলীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট