1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

২য় ধাপে নিয়ামতপুর উপজেলায়, উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

এম,এ,মান্নান, নিয়ামতপুর,নওগাঁ
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ১৫ জন নির্বাচন করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন,ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন।চেয়ারম্যান প্রার্থী হলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্রনেতা আলহাজ্ব আবেদ হোসেন মিলন( আনারস),নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ(কাপপিরিচ),সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন(ঘোড়া),সহ-সভাপতি ফরিদ আহম্মেদ(মটর সাইকেল),এবং নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব(হেলিকপ্টার) ও সোহরাব হোসেন(জোড়া ফুল)।
এছাড়া ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন প্রতিদ্বন্ডিতা করবেন। তারা হলেন, উপজেলার তৌফিক চৌধুরী(মাইক),আফজাল হোসেন(টিবওয়েল),তুষিত কুমার সরকার(বৈদ্যুতিক বাল্ব),উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রায়হান কবির রাজু(চশমা)ও রেজাউল করিম(তালা)।
এছাড়া ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে প্রতিদ্বন্ডিতা করবেন ৪ জন। তারা হলেন উপজেলা মহিলা লীগের সভাপতি মোসাঃ নাদিরা বেগম(কলস) নাজমিন আক্তার(হাঁস) ফাতেমাতুজ্জোহরা(ফুটবল) ও স্বপ্না রানী(পদ্ম ফুল)

দ্বিতীয় ধাপে আগামী ২১ মে নিয়ামতপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১১ হাজার ৭শ ৭৫, এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪ হাজার ৫শ ৯৮ এবং মহিলা ভোটার ১ লক্ষ ৭ হাজার ১শ ৭৭। হাজিনগর ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ৬শ ৯ এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮শ ২৭, মহিলা ভোটার ১১ হাজার ৭শ ৮২, চন্দননগর ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৫শ ৪৫ এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ২শ ২০, মহিলা ভোটার ১১ হাজার ৩শ ২৫, ভাবিচা ইউনিয়নে মোট ভোটার ২৮ হাজার ৬শ ৪৫ এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৫৭, মহিলা ভোটার ১৪ হাজার ৫শ ৮৮, নিয়ামতপুর সদর ইউনিয়নের মোট ভোটার ২২ হাজার ৯শ ৮০ এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১শ ৩৬, মহিলা ভোটার ১১ হাজার ৮শ ৪৪, রসুলপুর ইউনিয়নে মোট ভোটার ৩০ হাজার ৮শ ৬৬ এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৬শ ৪৯, মহিলা ভোটার ১৫ হাজার ২শ ১৭, পাড়ইল ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৭শ ৪৭ এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৬, মহিলা ভোটার ১৩ হাজার ৭শ ৪১, শ্রীমন্তপুর ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৪শ ৯৮ এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৯শ ৪৭, মহিলা ভোটার ১৩ হাজার ৫শ ৫১ এবং বাহাদুরপুর ইউনিয়নে মোট ভোটার ২৯ হাজার ৮শ ৮৫ এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৭শ ৫৬, মহিলা ভোটার ১৫ হাজার ১শ ২৯জন।
এ নির্বাচন অনেক প্রতিদন্দ্বিতাপূর্ন হবে বলে আশা করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট