1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

ভালোবাসার টানে ফিলিপাইন নাগরিক ঝিনাইদহে বাঙালি স্বামীর সঙ্গে সংসার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বাধাকে অতিক্রম করে ভালোবাসার শক্তি প্রমাণ করেছে ফিলিপাইনের জনালিন এবং ঝিনাইদহের আকাশ মিয়া। ভিন্ন দেশ, ভিন্ন ধর্ম থাকলেও তাদের প্রেমের সম্পর্ক বজায় রেখে তারা গত শুক্রবার একে অপরের সঙ্গে বাংলাদেশে এসেছেন।

মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের গকুলনগর গ্রামের বাসিন্দা আকাশ মিয়া জানান, ২০১৮ সালে মালয়েশিয়ায় থাকাকালীন সেখানকার একটি প্রাইভেট ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত খ্রিষ্টান ধর্মাবলম্বী ফিলিপাইন নাগরিক জনালিনের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের মধ্য দিয়ে ক্রমশ তাদের মধ্যে ভালোবাসা গড়ে উঠে এবং মালয়েশিয়াতেই বিয়ে বন্ধনে আবদ্ধ হন।

বিয়ের তিন বছর পর শুক্রবার জনালিনকে নিয়ে আকাশ মিয়া বাংলাদেশে ফিরে আসেন। স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনের পরামর্শে শনিবার ঝিনাইদহের কাজি অফিসে জনালিন ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে ইশরাত জাহান নাম নেন এবং আনুষ্ঠানিকভাবে আকাশ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিদেশি নববধূকে নিয়ে গ্রামের অনেকেই বেশ উৎসুক। গ্রামবাসীরা ধারাবাহিকভাবে তাদের বাড়িতে গিয়ে নববধূকে দেখে আসছেন। এই বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোচনা ও চাঞ্চল্য বিরাজ করছে।

স্থানীয়রা জানান, উভয় পরিবারের আনন্দের কোনো সীমা নেই। বিভিন্ন সামাজিক ও আইনগত বাধা উপেক্ষা করে তারা তাদের প্রেম সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন। এটা বাংলাদেশী সমাজের উদারতা ও সহনশীলতার প্রমাণ বহন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট