1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

নাগরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা দুলাল বহিষ্কার

সোলায়মান, নাগরপুর, টাঙ্গাইল
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

দলীয় নির্দেশনা না মেনে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় আব্দুছ ছামাদ দুলাল’কে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি’র সম্মানিত সদস্য পদে ছিলেন। বৃহস্পতিবার (১৬ মে) বিএনপি থেকে পাঠানো এক বিবৃতিতে থেকে এই তথ্য জানা যায়।

এ বিষয়ে নাগরপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম বলেন, আমি যাচাই করে দেখেছি আব্দুছ ছামাদ দুলাল সাহেব নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি কমিটি’র সম্মানিত সদস্য ছিলেন। আমাদের বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা চিঠিতে তাকে বহিষ্কার বিষয়ে জানানো হয়। যদি বিএনপির সংশ্লিষ্ট কেউ উপজেলা নির্বাচনে তার পক্ষে প্রচারণা বা কোনো নির্বাচনী কার্যক্রমে জড়িত থাকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাকেও সংশ্লিষ্ট সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হবে।

নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বাবুল এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তিনি সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুছ ছামাদ দুলাল এর আপন ছোট ভাই।

উল্লেখ্য, আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশ না মেনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বুধবার (১৫ মে) নাগরপুর উপজেলা বিএনপি’র সহ সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা’কে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। সব মিলিয়ে নাগরপুর উপজেলায় এ পর্যন্ত ২ জন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট