1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে বিপুল পবিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাঁধায় অবরুদ্ধ মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা ভোলায় পোস্টাল ব্যালটে ভোটার ১৪ হাজার ছাড়াল, চার আসনেই প্রস্তুতি সম্পন্ন জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ‘১ বক্স নীতি’ বাস্তবায়ন ব্যর্থতার দায় জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাষ: ইসলামী আন্দোলন বাংলাদেশ জলবায়ু ঝুঁকির মাঝেও ভোলায় আশার নতুন ঠিকানা ১ বক্স নীতি ভেস্তে যাওয়ার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ; ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীর সংবাদ সম্মেলন

ঈদুল আজহার জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু: প্রাণিসম্পদমন্ত্রী

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

আগামী ঈদুল আজহায় দেশে কোরবানির পশুর যথেষ্ট সরবরাহ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান। তিনি বলেন, এবারের ঈদুল আজহায় দেশে মোট ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি পশু কোরবানির জন্য প্রস্তুত আছে। যা গত বছরের চেয়ে প্রায় ৪ লাখ ৪৪ হাজার ৩৪টি বেশি।

বৃহস্পতিবার প্রাণিসম্পদ অধিদপ্তরে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ও পরিবহন নিশ্চিতকরণে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, এবছর সর্বমোট ১ কোটি ৭ লাখ ২ হাজার ৩৯৪টি পশুর চাহিদা থাকতে পারে বলে সম্ভাবনা রয়েছে।

বিদেশ থেকে পশু আমদানি নিষিদ্ধ রাখার বিষয়ে মন্ত্রী জানান, “বাইরে থেকে যাতে পশু না আসে, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত আগেরই। এ সুযোগ নেই।” তিনি আরো বলেন যে, চোরাপথে পশু আমদানির বিষয়েও সরকার সতর্ক থাকবে।

দেশে যথেষ্ট পরিমাণ কোরবানির পশু থাকায় এবং বিদেশ থেকে পশু আমদানি নিষিদ্ধ রাখায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে। গত কয়েকবছর ধরে দেশে বিদেশি পশু আমদানির কারণে বাজারে মূল্যস্ফীতি দেখা দিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট