1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১

মাসের প্রথম ১০ দিনেই ঝড়ো রেমিট্যান্স এলো

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ যেন বাড়িয়েছে প্রবাসী বাংলাদেশিরা। দেশের অর্থনীতিতে অতুলনীয় সমৃদ্ধি এনে চলতি মাসের প্রথম ১০ দিনেই প্রবাসীরা ঘরে পাঠিয়েছেন রেকর্ড ৮১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স গত এপ্রিল ও গত বছরের মে মাসের তুলনায় অনেক বেশি।

সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে। এর আগে গত এপ্রিলে প্রতিদিন গড়ে এসেছিল ৬ কোটি ৮১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। আর গত বছরের মে মাসে এটি ছিল প্রতিদিন গড়ে ৫ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৬৬৬ ডলার। অর্থাৎ এবারে রিমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড গড়েছে।

রেমিট্যান্স গ্রহণকারী ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, মে’র প্রথম ১০ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭১ কোটি ৫১ লাখ ৩০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯ কোটি ৩৯ লাখ ৫০ হাজার ডলার। বিশেষায়িত এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আরও ৪৭ লাখ ডলার রেমিট্যান্স।

এক্ষেত্রে ইসলামী ব্যাংকের ভূমিকা ছিল সর্বাধিক। একক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের মাধ্যমেই সর্বোচ্চ ২৭ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে দেশে। দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক, যার মাধ্যমে এসেছে ৮ কোটি ২৬ লাখ ৫০ হাজার ডলার।

বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান অপরিসীম। ঈদের এই রেকর্ড রেমিট্যান্স প্রবাহ করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে বড় সবল সম্বল দেবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। প্রবাসীদের পাশাপাশি সংশ্লিষ্ট সকল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করছেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট