1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ৫ বছরের কারাদণ্ড

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

অভিযোগ রয়েছে, ২০২০ সালের ৩১ অক্টোবর সিআইডির সাইবার মনিটরিং টিম লক্ষ্য করে যে, তিথি সরকার “হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে” বলে একটি মিথ্যা পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। এটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

এছাড়াও অভিযুক্ত তিথি ২০২০ সালের ১৬-২৩ অক্টোবর সময়কালে বিভিন্ন সময় ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে।

এর আগে, তার এমন মন্তব্যের প্রতিবাদে জবিতে ছাত্র আন্দোলন হয়েছিল এবং ২০২০ সালের ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বহিষ্কার করে। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

বিচারকালীন সময়ে তিথি সরকার কারাগারে থাকেন। রায় ঘোষণার দিন তাকে আদালতে হাজির করা হয় এবং পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট