1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

কলাপাড়ায় কৃষক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

কলাপাড়ায় বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলার সভাপতি জিএম মাহবুবুর রহমানসহ অনন্যান্য কৃষক নেতাদের বিরুদ্ধে হয়রানি মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ মে সকাল ১০ টায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার সম্পাদক ও কৃষক সমিতির সদস্য কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি আমতলী উপজেলার সভাপতি (ন্যাপ) নেতা খান মতিউর রহমান, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক প্রভাষক মো. রফিকুল ইসলাম, কৃষক নেতা গাজী আলতাফ হোসেন, কৃষক মো. ইমরান গাজী, সমাজ কর্মী মোসা. রাবেয়া খাতুন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কৃষক নেতাদের যে মামলায় ফাসানো হযে়ছে সেটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাৎক্ষনাৎ পুলিশি তদন্তে এর কোন এর কোন সত্যতা মেলেনি। তারা নিজেরা দখলদার দু গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনা কৃষক নেতাদের ঘারে চাপিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি তুলে ধরেন তারা। বক্তারা আরো বলেন, শুধুমাত্র কৃষকদের স্বার্থে কৃষক নেতারা যাতে কাজ না করে। নির্বিঘেœ দখলদাররা সরকারি খাল, ¯øুইস দখল করে তাদের সার্থ সিদ্ধি করতে পারে এ কারনেই তাদের থামিয়ে দিতে এই মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। অনুষ্ঠান স ালনা করেন বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলার প্রচার সম্পাদক ও গনমাধ্যম কর্মী নয়নাভিরাম গাইন নয়ন।
###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট