1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু

সিরাজগঞ্জে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ নির্মাণ চলছে, পাল্টাবে উত্তরবঙ্গের যাতায়াত ব্যবস্থা

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে আন্তর্জাতিক মানের একটি ইন্টারচেঞ্জ নির্মাণাধীন রয়েছে, যা উত্তরবঙ্গের যাতায়াত ব্যবস্থাকে পুরোপুরি পাল্টে দেবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এই মহাসড়কের এক কিলোমিটার আগে থেকেই বিভিন্ন গন্তব্যের যানবাহনগুলো রাস্তা পরিবর্তন করতে পারবে।

 

বর্তমানে দুই লেনের এই মহাসড়কটি চার লেনে উন্নীত করা হচ্ছে। এটি ২৭টি জেলার হাজার হাজার যানবাহনের চলাচলকে সহজতর করবে এবং দীর্ঘদিনের যানজট ও সড়ক দুর্ঘটনার সমস্যা প্রশমিত হবে।

 

নতুন ইন্টারচেঞ্জটিতে থাকছে আধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধা। যেমন পথচারীদের জন্য ফুটওভার ও ওয়াকওয়ে, বাস যাত্রীদের জন্য হোটেল ও রেস্টুরেন্ট এবং দূরপাল্লার ট্রাকচালকদের জন্য বিশ্রামাগার। ধীরগতির পরিবহনের জন্যও আলাদা লিংক রোড।

 

প্রায় ৭৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই ইন্টারচেঞ্জ। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। নতুন ইন্টারচেঞ্জটি স্থাপিত হলে উত্তরাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট