1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারায়নগঞ্জে গ্যাস বিস্ফোরণে বাউফলের একই পরিবারের পাঁচজন নিহত পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভির্যে শ্রী রামকৃষ্ণ দেবের বার্ষিক জন্মোৎসব পালিত কুয়াকাটা সৈকতে জীবিত অলিভ রিডলি মা কচ্ছপ উদ্ধার, চিকিৎসা চলছে কলাপাড়ায় মধ্যরাতে জেলেদের জন্য বরাদ্দকৃত ২৬ বস্তা চাল উদ্ধার পটুয়াখালী সদরে সরকারি খাল ভরাট করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ অমান্য ভোলায় ২০কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা

গজারিয়া নির্বাচনে সাংবাদিক-পুলিশের ওপর হামলার মামলায় চেয়ারম্যান মনিরুল গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ১১ মে, ২০২৪
  • ৪৩৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ গজারিয়া নির্বাচনে হামলার মামলায় চেয়ারম্যান মনিরুল গ্রেপ্তার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে পুলিশ ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পৃথক দুই মামলার প্রধান আসামি হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ মে) রাত ৮টার দিকে ঢাকার শাহজাহানপুর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান কালবেলা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন মনিরুল। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। আজ মিঠুকে আদালতে প্রেরণ করা হবে।
গত ৮ মে গজারিয়া উপজেলা নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক গোলজার হোসেন ও পুলিশের ওপর চেয়ারম্যান মনিরুলের নেতৃত্বে হামলার অভিযোগ রয়েছে। পরে সাংবাদিক ও পুলিশ পৃথক দুই মামলা করেন মনিরুলকে প্রধান আসামি করে।
এ ঘটনায় শনিবার দুপুরে মুন্সীগঞ্জে সাংবাদিকরা মানববন্ধন করে মনিরুলসহ হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট