1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

বাবা-মাকে ২ কোটি টাকা দামের গাড়ি উপহার দিলেন রাফসান দ্য ছোট ভাই

বিনোদন ডেক্স
  • প্রকাশিত: শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে
তার আসল নাম ইফতেখার রাফসান তবে নেটদুনিয়ায় তিনি রাফসান দ্য ছোট ভাই নামেই সবার কাছে পরিচিত। তিনি খাবারের ভালো-মন্দ পর্যালোচনা তথা ফুডভ্লগিং করে পেয়েছেন তারকাখ্যাতি। পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি। জানা গেছে মাত্র ২৬ বছর বয়সেই পেয়েছেন এই সফলতা। 
বিলাসবহুল গাড়ি উপহার দিয়ে তার বাবা-মাকে রীতিমতো হতবাক দিয়েছেন রাফসান। আবেগে আপ্লুত হয়ে তাদের চোখে খুশির অশ্রু ঝড়েছে।
বাবা-মাকে গাড়ি উপহার দিয়ে চার বছর আগে দেখা স্বপ্নপূরণ করলেন রাফসান। তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও থেকে এ তথ্য জানা গেছে।
ভিডিওতে রাফসান জানান, প্রায় চার বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত অবস্থায় তাদের গাড়িটি বিক্রি করে দেয়া হয়। তখন থেকেই বাবা-মাকে নিজের টাকায় একটি বিলাসবহুল গাড়ি দিয়ে অবাক করে দেয়ার এক প্রচণ্ড জেদ কাজ করে তার ভেতর। এজন্য যে কোনো ধরনের পরিশ্রম এবং কষ্ট করার জন্য প্রস্তুত ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট