1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা

তিনদিন বন্ধ থাকতে পারে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

সিলেটের ওসমানীনগরে কুশিয়ারা নদীর ওপর নির্মিত শেরপুর সেতুর নিচের আরসিসি ঢালাই খসে পড়ায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে হঠাৎ করে সেতুর উত্তরপাড়ের দক্ষিণ অংশের নিচে আরসিসি ঢালাই ভেঙে পড়তে শুরু করে। একপর্যায়ে ঢালাইয়ের একটি টুকরো স্থানীয় একজনের গায়ে পড়ে তাকে আহত করে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের গ্রামের বাসিন্দারা যাদের সেতুর নিচের রাস্তা দিয়েই চলাচল করতে হয়।

পরে মঙ্গলবার দিনভর সেতুর একপাশে যান চলাচল বন্ধ রাখা হয়। রাতে ঝুঁকিপূর্ণ অংশ ঢালাই করে সাময়িকভাবে দু’পাশে যান চলাচল খুলে দেওয়া হয়। বুধবার সকাল থেকে আবার সেতুর ওপর দিয়ে যানচলাচল শুরু হলেও সেতুর নিচের পথটি ঝুঁকিপূর্ণ রয়েছে। এছাড়া সেতুর ওপরের অংশেও ফাটল দেখা দিয়েছে এবং বাহনচলাচলের সময় সেতু দুলছে।

স্থায়ীভাবে মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগ ও ঢাকা-সিলেট ছয়লেন প্রকল্পের দায়িত্বশীলরা জানিয়েছেন, অন্তত তিনদিন সেতু দিয়ে যানচলাচল বন্ধ রাখতে হবে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচলও বন্ধ হয়ে যাবে সেই তিনদিন।

এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, “এই সেতুতে স্থায়ী সমাধান করতে হলে যানচলাচল বন্ধ রাখা ছাড়া বিকল্প নেই। আগেও একবার বন্ধ রেখে কাজ করা হয়েছিল। এবারও অন্তত তিনদিন বন্ধ না রেখে এটি সম্ভব নয়।”

অপরদিকে ঢাকা-সিলেট ছয়লেন প্রকল্প পরিচালক সৈয়দ গিয়াস উদ্দিন জানান, ঢাকা থেকে এক বিশেষজ্ঞ দল এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। তারপর কীভাবে কাজ হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, “যানচলাচল বন্ধ রাখা ছাড়া বিকল্প পথ নেই। কবে থেকে কাজ শুরু হবে বিশেষজ্ঞ দল এসে বলতে পারবে।”

দীর্ঘদিন ধরে জীর্ণ শেরপুর সেতুর মেরামতের দাবি জোর জোর করে উঠলেও প্রকৃত মেরামত কাজ শুরু হয়নি। এর ফলে দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানচলাচলে ব্যাঘাত ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট