1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
খলিশাখালীতে ১১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক গলাচিপায় ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবারও সীমান্তে দশজনকে আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত এলাকা থেকে ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ই জুলাই) সকালে উপজেলার নিউপাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার বাতামোড়াল নামক স্থান থেকে তাদের আটক করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এদের বাংলাদেশে পুশ ইন করেছে বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তিদের মধ্যে তিন নারী ও সাতজন পুরুষ। বিজিবি সূত্রের বরাতে জানা গেছে, ভারত থেকে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবির টহল দল তাদের আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আনুমানিক ৬ মাস হতে ১ বছর আগে বিভিন্ন কাজের উদ্দেশ্যে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে আজ শনিবার ভারতের সীমান্তরক্ষী বিএসএফ তাদের বাংলাদেশে পুশ ইন করে। আটক ব্যক্তিরা সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা বলে জানা গেছে। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করে বড়লেখা থানায় হস্তান্তর করেন।

এঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
০১৭৪৫৯৩৯৪৪৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট