1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ

পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও ভারতীয় বিড়িসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দুটি পৃথক বিশেষ অভিযানে মোট ৮০টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা এবং ৩৫ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ দু’জন মাদক
ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের লেদন মিয়া ওরফে আব্দুর রহমান (৫২) এবং মৌলভীবাজার সদর উপজেলার পাহাড়
বর্ষিজোড়া গ্রামের সৈয়দ আব্দুল গালিব (৪০)।

বৃহস্পতিবার (৩রা জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা
শাখার পৃথক দুটি দল অভিযান পরিচালনা করে।

এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমানের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পাচাউন গ্রামে বসতঘরে অভিযান চালিয়ে লেদন মিয়া@আব্দুর রহমান (৫২) কে আটক করা হয়। এসময় ঘটনাস্থলে তল্লাশি করে ৮০টি ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

যাচাই বাছাই এর পর জানা গেছে তার বিরুদ্ধে পূর্বেও দুইটি মাদক মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে।

একই রাতে (৩রা জুলাই) সদর উপজেলার শিমুলতলা বাজারের বিসমিল্লাহ ভেরাইটিজ স্টোরে এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবির অন্য একটি দল অভিযান পরিচালনা করেন। দোকানের বিশ্রাম কক্ষে তল্লাশি করে একটি চটের বস্তার ভেতর থেকে ৩৫ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরউদ্দিন বিড়ি এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, ”উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাই পথে আমদানি করা ভারতীয় বিড়ি উদ্ধারের ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট