1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শিক্ষার্থীর সুরাইয়া ইসাছমিন রুহি, সে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

জানা গেছে, সুরাইয়ার গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর, গিলাছড়া গ্রামে। তার বাবার নাম শেখ রুমান আলী। তবে দীর্ঘদিন ধরে সে কুলাউড়ার উছলাপাড়ায় তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করছিল। ছোটবেলা থেকেই খালার আশ্রয়ে বেড়ে উঠা সুরাইয়া পড়াশোনায় মনোযোগী এবং স্বাভাবিক জীবন যাপন করছিল।

ঘটনার দিন সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দিলে, কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, এটি দুর্ঘটনা না পরিকল্পিত কিছু-সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি নিহত রুহির পরিবারের বরাত দিয়ে জানান, রাতে খাওয়ার পর রুহি স্বাভাবিকভাবেই ঘুমাতে যায়। সকালে খালা ডাকতে গেলে ঘরের ভেতর তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং ময়ানাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে।
০১৭৪৫৯৩৯৪৪৮
প্রতিকি ছবি সংযুক্ত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট