1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

৫২ হাজার আমদানি নিষিদ্ধ সিগারেটসহ আটক-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৩০ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৫২ হাজার আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- কমলগঞ্জের টিলাগড় গ্রামের মুকিত মিয়া (৪৮) এবং কুলাউড়া উপজেলার মনোহরপুর গ্রামের তোয়াহির মিয়া (৪৭)।

সোমবার (১৬ই জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআই মিঠু রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার রহিমপুর ইউনিয়নের কাঁঠালতলী পরখানালা ব্রিজের পূর্ব পাশে কৌশল অবলম্বন করে অবস্থান নেয়। পরে একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা ২৬০ কার্টুনে ৫২ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, আটককৃত ব্যক্তিরা কুলাউড়া উপজেলার এলাকা থেকে নিষিদ্ধ সিগারেটগুলো বহন করে মৌলভীবাজার শহরের দিকে নিয়ে যাচ্ছিলো। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’ আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
০১৭৪৫৯৩৯৪৪৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট