1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ

শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪১৩ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম মিয়া (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসি গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত শামীম মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ থানার ১৩নং পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের লুফকা মিয়ার একমাত্র ছেলে। তিনি বর্তমানে আশিদ্রোন ইউনিয়নের ডেঙ্গারবন গ্রামে নানার বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসিদ্রোন ইউপির জামসি গ্রামের প্রবাসী সিরাজ মিয়ার নির্মাণাধীন ভবনের টিনের ছাউনি বসানোর সময় অসতর্কতাবশত বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে এসে শামীম বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার অন্যান্য সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশোর পোদ্দার সম্রাট জানান, বেলা পৌনে ৩টার দিকে শামীমকে হাসপাতালে পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর পূর্বৈই তার মৃত্যু হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়ে এখনো কেউ আমাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট