1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ

বনাঢ্য আয়োজনে “জাতীয় আইনগত সহায়তা দিসব” মৌলভীবাজারে পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

 

“দ্বন্ধে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালী, বৃক্ষ রোপন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এলাকায় গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা মিলনায়তনে এক আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো: খাদেম উল কায়েছ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ বদরুল হোসোন ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী মুজিবুর রহমান মুজিব,পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, রাষ্ট্র পক্ষের আইন কর্মকর্তা (জিপি) এডভোকেট মামুনুর রশিদ, সিনিয়র আইনজীবী এডভোকেট রমাকান্ত দাশ গুপ্ত প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জজশিপের বিচারকগণ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাসহ জেলা লিগ্যাড এইড কমিটির সদস্যরা।
আলোচনা সভায় বিচার প্রার্থীদের বিনা খরচে আইনগত সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট