1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

ভোলায় বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে
ভোলায় ভোলায় বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত। Sustainable Microenterprise and Resilient Transpormation (SMART) প্রকল্প এর আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) বাস্তবায়নাধীন “promoting sustainable growth in poultry sub sector through RECP practice উপ-প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২১এপ্রিল ২০২৫ (সোমবার) ভোলা সদর গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রশিক্ষন রুমে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এতে পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু বিপদাপন্নতা, রিসোর্স এফিসিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন আরইসিপি অনুশীলন, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের প্রভাষক মোঃ ফজলে রাব্বি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহিন মাহমুদ, এনভায়রনমেন্ট অ্যান্ড আরইসিপি অফিসার মোঃ মানছুর আলম এবং টেকনিক্যাল অফিসার ডঃ মাহমুদুল হাসান। এছাড়াও উপ-প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশবান্ধব চর্চার গুরুত্ব ও বর্জ্য ব্যবস্থাপনার কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষকরা বলেন, “আরইসিপি অনুশীলন পোলট্রি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
উপস্থিত উদ্যোক্তারা প্রশিক্ষণ থেকে তাদের ব্যবসায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবস্থাপনার কৌশল প্রয়োগের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন বলে জানান। তারা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে অবদান রেখে যাচ্ছে বলে কর্মকর্তারা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট