1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

ভোলায় স্মার্ট ফিসারিজের কর্মকর্তাদের নিয়ে স্টাফ ওরিয়েন্টেশন সম্পন্ন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

ভোলায় Sustainable Micro Enterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের ফিসারিজ উপ-প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন এবং রিফ্রেশার্স ট্রেনিং সম্পন্ন হয়েছে। আজ রবিবার (১৩ এপ্রিল) সকালে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) স্মার্ট ফিসারিজ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) আয়োজনে সংস্থার হলরুমে এই স্টাফ ওরিয়েন্টেশন ও রিফ্রেশার্স ট্রেনিং অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা মৎস্য অধিদপ্তরের খামার ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ূন কবীর, পরিচালক (লিগ্যাল, অ্যাডভোকেসি ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বীথি ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত পরিচালক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মোঃ আজাদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী গেপাল চন্দ্র শীল।

এই প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রকল্পভুক্ত এলাকার এরিয়া ও শাখা ইনচার্জ, অগ্রসর অফিসার এবং স্মার্ট প্রকল্পের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট