1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

নকলমুক্ত পরিবেশে ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

 সারা দেশের মতো ভোলাতেও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবছর জেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ২৩ হাজার ৭০০ জন। এর মধ্যে এসএসসিতে ১৪ হাজার ৬৭৮ জন, দাখিলে ৭ হাজার ৭৪৫ জন এবং ভোকেশনালে অংশ নিচ্ছে ১ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) জেলার ৪৯টি কেন্দ্রে একযোগে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন তিনটি ধারাতেই বাংলা ১ম পত্রের পরীক্ষা গ্রহণ করা হয়।

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস। পরীক্ষাকেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। তিনি সাংবাদিকদের বলেন, “নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে, সেজন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর ভোলায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২ হাজার ২৮৪ জন। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ২১ হাজার ৪১৬ জন। এবছর এসএসসিতে বেড়েছে ৬৮২ জন, দাখিলে ১ হাজার ৩৩৬ জন এবং ভোকেশনালে বেড়েছে ২৬৬ জন।

পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিবিড় তদারকিতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট