1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ

নিহত বিএনপি কর্মীর পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

মোঃ আনিছুর রহমান, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

ভোলা-৪ (চরফ্যাশন) আসনের আবুবকরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বিএনপি কর্মী মোঃ মাকসুদুর রহমান গত ৪ এপ্রিল দুষ্কৃতকারীদের হামলায় নিহত হন। এই মর্মান্তিক ঘটনার পর আজ ৯ এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারের কাছে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নগদ অনুদানটি নিহত মাকসুদুর রহমানের পরিবারের হাতে তুলে দেন ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জনাব নাজিম উদ্দিন আলমের পক্ষে চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব আ’ন’ম আমিনুল ইসলাম মিন্টিস মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক সামসউদ্দিন কাউস, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, চরফ্যাশন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম মিয়া, দুলারহাট থানা বিএনপি নেতা ফিরোজ হাজী, উপজেলা বিএনপি নেতা নোমান মেম্বারসহ আরও অনেকে।

নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তারা বলেন, “দলের প্রতি নিষ্ঠা ও অবিচল থাকার কারণে মাকসুদুর রহমান নির্মমভাবে হামলার শিকার হয়েছেন। তার এ ত্যাগ দল কখনো ভুলে যাবে না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট