1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ

সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজে স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আল আমিন,মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের হল রুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃজাহির উদ্দিন অধ্যক্ষ ও কমিশনার, হবিগঞ্জ জেলা রোভার স্কাউট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, অনুষ্ঠান পরিচালনা করেন এ কে এম মাহবুবুল আলম (RSL) স্বাগত বক্তব্য রাখেন
জগদীশ দেবনাথ (RSL)অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন মোঃআক্তার মিয়া, গীতা পাঠ করেন প্রাণ কৃষ্ণ গোস্বামী বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন প্রভাষক হাছিনা আক্তার, (RSL)সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোহাম্মদ মফিজুর হক, প্রভাষক মোঃ মনছুল হক, রোভার স্কাউটদের মধ্যে বক্তব্য রাখেন আক্তার মিয়া, মোঃ আশরাফুল ইসলাম, ইয়াসমিন খান তন্নী,সুমাইয়া আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাহির উদ্দিন বলেন
বিশ্ব–ব্যাপী স্কাউটিং একটি সামাজিক আন্দোলনের নাম।বিশ্বের প্রায় ১৬১ টি দেশে তিন কোটিরও বেশি সদস্য স্কাউট আন্দোলনের সাথে জড়িত। প্রতিটি স্কাউট সদস্যদের মানবিক কাজে এগিয়ে আসার আহবান জানাই। রোভার স্কাউট সদস্যরা কলেজের আঙিনা পরিস্কার করার জন্য প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট