1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ

চুরি যাওয়া পিকআপ উদ্ধার এক চুর গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চুরি যাওয়া পিকআপ গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার সকালে শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে চোরাই পিকআপ গাড়িসহ তোফায়েল মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাকি আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে চুরি হওয়া পিকআপ গাড়িটি উদ্ধার করা হয়। গাড়িটি মাহিন্দ্রা বোলেরো ম্যাক্সিট্রাক মডেলের।

গত ১৮ই মার্চ রাতে গাড়িচালক সোহেল মিয়া তার পিকআপ গাড়ি রেখে তারাবির নামাজ পড়তে গেলে সিন্দুরখান বাজারস্থ কেরাণী জামে মসজিদের সামনে থেকে গাড়িটি চুরি হয়। পরে চুরির অভিযোগ পাওয়ার পর শ্রীমঙ্গল থানার পুলিশ তদন্তে মাঠে নামে। পুলিশের গোপন সূত্র এবং তথ্য প্রযুক্তির সহায়তায় চোরাই গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়।

শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, আটককৃত তোফায়েল মিয়া শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার বাসিন্দা। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাই গাড়ি ও চুর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাদির অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শ্রীমঙ্গল পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, চোরাই গাড়ি উদ্ধারের অভিযানে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন খান এবং তদন্তকারী কর্মকর্তা এসআই অলক বিহারী গুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুলিশের দ্রুত পদক্ষেপ এবং তৎপরতায় খোয়া যাওয়া গাড়ি উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয়রা পুলিশের এই সাফল্যের প্রশংসা করেছেন।

চুরির ঘটনায় গাড়ির মালিক সোহেল মিয়া পুলিশের কাছে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের তৎপরতা না থাকলে গাড়ি উদ্ধার করা সম্ভব হতো না। এদিকে, পুলিশ জানিয়েছে, চোরাই গাড়ি চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য তদন্ত চলছে। আশা করা হচ্ছে, দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট