1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

মাধবপুর আহলে সুন্নাত যুব ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃআল আমিন, মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আহলে সুন্নাত যুব ফোরামের উদ্যোগে মাধবপুর স্টেডিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২১মার্চ) মাধবপুর আহলে সুন্নাত যুব ফোরামের আয়োজিত ইফতার মাহফিলে যুব ফোরামের নেতাকর্মীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলের আগ মুহুর্তে সংক্ষিপ্ত আলোচনা হয়।

এতে প্রধান আলোচক হিসেবে মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আতিকুর রহমান আতিক বলেন,আমি আপনাদেরকে বলতে চাই সুন্নী জামাতকে এগিয়ে নিতে আপনাদের অগ্রণী ভুমিকা রাখতে হবে,আর আপনাদেরকে সুন্নীয়তের সর্বকাজে ইনশাআল্লাহ আমাকে পাশে পাবে।

যুব ফোরামের আহ্বায়ক ইব্রাহিম বলেন আমরা মুলত মাধবপুর আহলে সুন্নাত যুব ফোরাম কমিটিটা করেছি সুন্নী জামাতের খেদমত করার জন্য, আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন।

উপজেলা আহলে সুন্নাত যুব ফোরামের সদস্য সচিব বলেন,আরিফুল ইসলাম বাবু বলেন আমরা মাধবপুর উপজেলা আহলে সুন্নাত যুব ফোরামের প্রত্যেকটি সদস্য সুন্নীয়তের জন্য আপ্রান কাজ করে যাবে এবং আহলে সুন্নাত জামাতের খেদমত করে যাব।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান জয়,সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম, মাধবপুর উপজেলার সুন্নীমনা মানুষ সাইফুর রহমান টিটু,এনায়েত, ইমন,
মাধবপুর উপজেলা আহলে সুন্নাত যুব ফোরামের আহ্বায়ক মোঃ ইব্রাহিম সুজন,সদস্য সচিব আরিফুল ইসলাম বাবু,যুগ্ম আহ্বায়ক শামসুল আলম বাবলু, মনির,আহ্বায়ক কমিটির সদস্য, আকিল হোসেন,মাসুদুর রহমান,ক্বারী জহির উদ্দিন, সৈয়দ রাহিন,নাজমুল হাসান নাজির,চান বাদশা,যুবায়ের,সাইফুল ইসলাম,আল আমিন সহ আরো অনেকেই।।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং ফিলিস্তিনের মুসলমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট