1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় হোটেলে মাদকবিরোধী অভিযান, ৭ যুবকের কারাদণ্ড ভোলায় মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামীসহ ৩ গ্রেপ্তার ভোলায় তহসিলদারের মিথ্যা তদন্ত রিপোর্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন দুমকিতে ২০ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ, পায়রা নদীতে অবমুক্ত খলিশাখালীতে ১১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক গলাচিপায় ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চরফ্যাশনে সেচপ্রকল্পের মালিকানা দ্বন্দে¦ দুপক্ষের সংঘর্ষে আহত-১৫

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

চরফ্যাশনে কৃষকদের মারধর করে দীর্ঘদিনের চাষাবাদকৃত ফসলি জমির বোরোধান চাষের স্কিম হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী খোকন বেপারির বিরুদ্ধে। (৩০জানুয়ারি) সকালে চরফ্যাশন উপজেলার রসæলপুর ইউনিয়নের বাসান চর গ্রামের ৪নম্বর ওয়ার্ডে এঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় হামলাকারীরা নারি পুরুষসহ অন্তত ১৫জনকে পিটিয়ে আহত করেছেন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত কৃষক আমির হোসেন জানান, গত ১৫বছর যাবত ১০একর জমি লিজ (বরগা) নিয়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন তিনিসহ কৃষক নাছির উদ্দীন, সুলতান আহম্মেদ,ইমাম হোসেন, মফিজ পাটোয়ারী, মোস্তফা, আফছার,নুর ইসলাম ফরাজিসহ আরো কয়েকজন।
সকালে সকল কৃষকরা ওই জমিতে গেলে প্রধান অভিযুক্ত খোকন বেপারির নেতৃত্বে জলিল বেপারি,ও আমজাদসহ বহিরাগত লোকজন এনে অতর্কিত হামলা চালিয়ে কৃষকদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। এসময় তাদের ডাকচিৎকারে বাড়ির নারি সদস্যরা এগিয়ে এলে তাদেরকেও মারধর করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খোকন বেপারি বলেন এতোদিন খাইছে এখন আর খাইতে দিমু না এই স্কিমটিতে তারা চাষ করলে আমার অধিনেই করতে হবে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, মারধরের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট