1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

বিজয় দিবসে পার্থের আত্মবিশ্বাসী বয়ান: ভোলা নির্বাচনে সক্ষমতা আছে বিজেপির

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার চারটি আসন থেকেই নির্বাচন করার সক্ষমতা রাখেন। মহান বিজয় দিবসের র‍্যালি শেষে ভোলার বিজেপি নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোলা জেলা বিজেপির আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের ভোলা বাংলা স্কুল মাঠের ভাষানী মঞ্চ থেকে কয়েক হাজার নেতাকর্মী বিজয় দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্রসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। র‍্যালিটি শেষে জেলা বিজেপি কার্যালয়ের সামনের সড়কে এক আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ ও অন্যান্য নেতৃবৃন্দ। র‍্যালিতে মহিলা নেত্রী এড্ভোকেট বীথি ইসলাম সহ যুব সংহতি, ছাত্র সমাজ, স্বেচ্ছাসেবক পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট