1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

জলঢাকায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জসিনুর রহমান জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

নীলফামারীর জলঢাকায় গতকাল শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে গোলনা কালিগঞ্জ বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন- উপজেলা নিবার্হী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজাউল কবির সজিব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সামজিদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন গোলনা ইউ’পি সচিব গুলজার রহমান ও সকল ইউ’পি সদস্য এবং গ্ৰাম পুলিশ সদস্যরা। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ৪নং ওয়ার্ড ইউ’পি সদস্য মাওলানা ওবায়দুল ইসলাম। দিবসটি উপলক্ষে সকল সারে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনায় বাদ যোহর (সুবিধাজনক সময়ে) সকল মসজিদ, মন্দির, গির্জা,প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট