1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান: জিজেইউএস ল্যান্ডিং স্টেশন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

“দ্বীপের রানী” খ্যাত ভোলায় জামকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো ভাসমান রেস্তোরাঁ ও কায়াকিং পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) উদ্যোগে নির্মিত জিজেইউএস ল্যান্ডিং স্টেশন অ্যান্ড রেস্টুরেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় রবিবার, ১ ডিসেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান ফিতা কেটে এ ল্যান্ডিং স্টেশন অ্যান্ড রেস্টুরেন্ট উদ্বোধন করেন। এর মাধ্যমে ভোলার পর্যটন খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করেন উপস্থিত দর্শনার্থীরা।

জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, এবং স্থানীয় জনগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর পরিচালক (অর্থ ও হিসাব) মো. মেস্তাফা কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা মো. ইসমাইল।

ভোলা শহরের প্রাণকেন্দ্র যুগিরঘোল ব্রিজের নিচে, ভোলা খালের মনোরম পরিবেশে এই ল্যান্ডিং স্টেশন নির্মিত হয়েছে। এখানে ভাসমান রেস্তোরাঁ, কায়াকিং স্পট, এবং স্পিডবোটে ভ্রমণের সুবিধা রয়েছে। বিনোদন ও খাবারের সুব্যবস্থার কারণে এটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্পট হিসেবে বিবেচিত হচ্ছে।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন জানান, ভোলা খালের প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এটি পর্যটকদের বিনোদনের জন্য একটি আধুনিক সুবিধাসম্পন্ন জায়গা হিসেবে বিশেষ ভূমিকা রাখবে।

ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, “এটি ভোলার মানুষের বিনোদনের জন্য একটি অনন্য স্থান। শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় সহজেই সবাই এখানে আসতে পারবে। এটি শুধু মানুষকে বিনোদন দেবে না, বরং ভোলা খালকে পরিচ্ছন্ন রাখতেও সহায়তা করবে।”

উল্লেখ্য, দ্বীপজেলা ভোলায় বেশ কিছু বিনোদনকেন্দ্র থাকলেও সেগুলো শহর থেকে কিছুটা দূরে অবস্থিত। তবে শহরের কেন্দ্রে এমন একটি স্থাপনা নির্মাণের ফলে স্থানীয় জনগণ এবং পর্যটকরা খুব সহজেই এখানে আসতে পারবেন এবং বিনোদনের নতুন এক অভিজ্ঞতা উপভোগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট