1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সফলতার লক্ষ্যে ভোলায় বিশেষ সেমিনার

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিতে ‘আনলকিং পোটেনশিয়াল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ভোলা: পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সফলতা অর্জনের লক্ষ্যে ভোলায় এক সেমিনারের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে ভোলা সরকারি কলেজের সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ‘আনলকিং পোটেনশিয়াল’ শীর্ষক এ সেমিনারে জেলার বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজক ছিল ভোলা জেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ইউনিট ফোরাম।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন নাজিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিম। সেমিনারে সভাপতিত্ব করেন ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান।

বক্তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে নানা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

সেমিনারের অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়া বিগত বছরগুলোতে ভোলা জেলা থেকে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন, এমন ২০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সেমিনারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট