1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা

ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান লিমন পরিষদ 

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী জেলার সদর উপজেলার কমলাপুরে ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে ইউনিয়নের মুনতাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জুমানা স্পোর্টিং একাডেমীকে ১-০ গোলে হারিয়ে লিমন পরিষদ চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।

ফাইনাল ম্যাচ দেখতে দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার দর্শক ভিড় করে। কোথাও জায়গা না পেয়ে উৎসুক দর্শক বিভিন্ন ছাদ, টিনের ছাউনি ও উঁচু গাছগুলোতে চড়ে বসে।

সংগঠনটির সভাপতি প্রকৌশলী মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম ও কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা।

এসময় টুর্নামেন্টের আহবায়ক আ. জলিল মৃধা ও সদস্য সচিব প্রকৌশলী শামিম মিয়া, সংগঠনের উপদেষ্টা মুজিবুর রহমান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, যুব সমাজকে মাদক, প্রযুক্তির অপব্যবহার ও অপসংস্কৃতির গ্রাস থেকে রক্ষা করে স্থানীয় তরুণদের নিয়ে একটি সুস্থ, সুন্দর সমাজ গঠনে ফুটবল টুর্নামেন্ট ভূমিকা রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট