1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা

সাগরে ধরা পড়ল ১৪.৫ কেজির পাঙাশ, বিক্রি হলো ১৬ হাজার টাকায়

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগর থেকে ধরা পড়া একটি বিশাল পাঙাশ মাছ বিক্রি হয়েছে ১৫ হাজার ৯৫০ টাকায়। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে মুন্নি ফিস আড়তে এই মাছটি নিয়ে আসা হয়। স্থানীয় ব্যবসায়ী মো. হাসান ১১০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।

মাছটির মালিক জেলে মো. ফারুক জানান, গঙ্গামতি সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার জালে এটি ধরা পড়ে। অন্যান্য মাছের সাথে এই বিরাট পাঙাশ ধরা পড়ায় তিনি অত্যন্ত আনন্দিত এবং মাছটি বিক্রি করে তিনি ১৬ হাজার টাকার কাছাকাছি লাভ করতে পেরেছেন।

ফিস ভ্যালি আড়তের পরিচালক মো. হাসান জানান, এই পাঙাশটি ইলিশ ধরার জালে ধরা পড়ে এবং ডাকের মাধ্যমে তা কিনে নেওয়া হয়। মাছটি ঢাকায় পাঠানোর পরিকল্পনা রয়েছে বিক্রির জন্য।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে সরকারী নিষেধাজ্ঞা এবং নিয়মিত অভিযানের ফলে জেলেরা এখন বড় মাছ ধরতে পারছেন, যা তাদের আয়ের সম্ভাবনা বৃদ্ধি করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট