1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

ফসল কেটে দিয়ে পালালো দুর্বৃত্তরা, পটুয়াখালীতে কৃষকের আর্তনাদ

পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে এক হৃদয়বিদারক ঘটনায় কৃষক জাহাঙ্গীর হোসেনের সবজি খেতে দুর্বৃত্তদের দ্বারা পাঁচ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে, লতাচাপলী ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। এতে কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

কৃষক জাহাঙ্গীর হোসেন জানান, তিনি রাত বারোটার দিকে খেত পাহারা দিয়ে বাড়ি ফেরেন। সকালে খেতে ফিরে দেখেন, তার সবজির গাছগুলো গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। রোদের তাপে গাছের পাতা শুকিয়ে গেছে এবং পুরো খেতের ফসল ধ্বংস হয়ে গেছে। ৫০ শতাংশ জমিতে তিনি লাউ, চিচিঙ্গা, শসা, পুইশাকসহ বিভিন্ন প্রকারের শাকসবজি চাষ করেছিলেন।

জাহাঙ্গীরের বড় ভাই আঃ জলিল বলেন, “রাতের পাহারা শেষে সকালে এসে দেখি, খেতের লাউসহ সব ফসল কেটে ফেলা হয়েছে। তখনো বুঝতে পারিনি গাছের গোড়া থেকে গাছগুলো কাটা হয়েছে। রোদের তাপে গাছগুলো নেতিয়ে পড়তে থাকে। পরে গোড়ায় গিয়ে দেখি সব গাছ কেটে ফেলা হয়েছে।”

স্থানীয় বাসিন্দা মো. আলআমিন জানান, “কৃষক জাহাঙ্গীর দিনমজুরির পাশাপাশি সবজি উৎপাদন করে সংসার চালাতেন। তার এমন ক্ষতির খবর শুনে আমরা খেতে গিয়ে দেখি, সব গাছ কেটে ফেলা হয়েছে। ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, কিন্তু তার রুটি-রোজগারের পথ কেটে দেওয়া খুবই নিন্দনীয়।”

ঘটনাটি সম্পর্কে স্থানীয় মেম্বর জানান, বিষয়টি তাকে জানানো হয়েছে এবং তিনি থানা পুলিশ ও কৃষি কর্মকর্তাদের অবহিত করতে বলেছেন। এ ঘটনার সাথে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসাইন বলেন, “ঘটনাটি আমার জানা আছে। ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।”

এই হৃদয়বিদারক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির পাশাপাশি কৃষক জাহাঙ্গীরের দ্রুত পুনর্বাসনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট