1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ মনপুরায় স্লুইস গেটের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বোরহানউদ্দিনে ভাগ্নের বাড়িতে বেড়াতে এসে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের বাসায় সন্ত্রাসী হামলা, আহত ২

পটুয়াখালী (গলাচিপা) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ফুলখালী গ্রামে এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের বাসায় গভীর রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে এ হামলা ঘটে। হামলায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মো. মিজানুর রহমান ও তার স্ত্রী মাকসুদা বেগম গুরুতর আহত হয়েছেন।

আহত মো. মিজানুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে মো. জাকির, মো. জুয়েল ও মো. সাগরসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ঘরের দরজা ভেঙে ঢুকে এলোপাতাড়ি আক্রমণ চালায়। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে কোপাতে থাকে এবং তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। মাথায় গুরুতর আঘাতের ফলে মিজানুর রহমানের মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে।

স্থানীয়দের সহায়তায় মিজানুর রহমানকে দ্রুত গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিজানুর রহমানের গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, ঘটনার প্রেক্ষিতে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট